The Dynamic Pulse of Digital Bangladesh

EntertainmentWorld

আজ বিশ্বসংগীত দিবস

গান শুধু বিনোদন নয়, মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা প্রকাশের এক সর্বজনীন ভাষা। সীমানার গণ্ডি পেরিয়ে পৃথিবীতে শান্তি, সম্প্রীতি ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে আজ (২১ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব সংগীত দিবস’।

এই বিশেষ দিবসের সূচনা হয়েছিল ফ্রান্সে। ১৯৮১ সালে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক লাঙের উদ্যোগে ‘ফেট ডে লা মিউজক’ নামের একটি সংগীত উৎসব বৈশ্বিক রূপ পায়। পরবর্তীতে ১৯৮২ সাল থেকে এটি ‘বিশ্ব সংগীত দিবস’ হিসেবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশে ২০০৭ সাল থেকে দিবসটি নিয়মিত উদ্‌যাপন করা হচ্ছে। বর্তমানে বিশ্বের প্রায় ১২০টি দেশের ৪৫০টিরও বেশি শহরে এই দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। যেখানে শিল্পীরা সুরের মূর্ছনায় ছড়িয়ে দিচ্ছেন ঐক্য ও ভালোবাসার বার্তা।

সংগীতপ্রেমীদের প্রত্যাশা— মানুষের মনকে এক সুতোয় বেঁধে রাখা এই সুরের জাদু শুধু একটি দিন নয়, বরং জীবনের প্রতিটি দিনকেই করে তুলুক আনন্দময় ও অনুপ্রেরণাদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *