The Dynamic Pulse of Digital Bangladesh

EconomyRemittance fighter

রেকর্ড ভাঙার পথে প্রবাসী আয়, ২১ দিনেই এলো ২০৮ কোটি ডলার রেমিট্যান্স

দেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিয়ে ঊর্ধ্বমুখী রয়েছে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ। চলতি জুন মাসের প্রথম ২১ দিনেই দেশে এসেছে ২০৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রায় ৯ কোটি ৯২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

বছর ব্যবধানে বড় লাফ

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বছরের জুন মাসের প্রথম ২১ দিনে যেখানে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার, সেখানে চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২০৮ কোটি ৪০ লাখ ডলারে। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্সের এই প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

একই সাথে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৮৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ১৮ দশমিক ১০ শতাংশ।

বিগত মাসগুলোর রেমিট্যান্স চিত্র

চলতি অর্থবছরে শুরু থেকেই প্রবাসী আয়ে দারুণ গতি লক্ষ্য করা গেছে। গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে এপ্রিল ও মার্চ মাসে এসেছিল যথাক্রমে ৩১২ কোটি ৭৩ লাখ এবং ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। এর মধ্যে মার্চের আয়টি দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এছাড়াও বিগত মাসগুলোর চিত্র ছিল নিম্নরূপ:

  • ফেব্রুয়ারি: ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার
  • জানুয়ারি: ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার
  • ডিসেম্বর: ৩২২ কোটি ৬৭ লাখ ডলার
  • নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার
  • অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার
  • সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার
  • আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার
  • জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার

সর্বোচ্চ রেকর্ডের মাইলফলক সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। চলমান গতি বজায় থাকলে চলতি অর্থবছরে সেই রেকর্ডও ভেঙে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *