The Dynamic Pulse of Digital Bangladesh

Food & Health

ধূমপানের কারনে ক্ষতি হচ্ছে মেরুদন্ডের, বলছে গবেষণা

মেরুদন্ডের বিভিন্ন রোগের মধ্যে সার্ভিকাল ও লাম্বার স্পাইন ও ইন্টারভার্টিব্রাল ডিসকের সমস্যাই দেখা যায়‌‌ সবচেয়ে বেশি। তাই এই বিষয়ে বিস্তারিত সমীক্ষা করা হয়। সমীক্ষা শেষে দেখা গিয়েছে, স্পাইনাল স্টেনোসিসের মতো জটিল রোগের অন্য়তম বড় কারণ ধূমপান।

ধূমপান একটি বদভ্যাস। তা জেনেও ধূমপান ছাড়তে পারেন না অনেকেই। শ্বাসযন্ত্র সহ শরীরের একাধিক ক্ষতি হয় ধূমপান করলে। এবার মিলল নয়া তথ্য। গবেষণায় দেখা গিয়েছে ধূমপানের সঙ্গে যোগ রয়েছে মেরুদন্ডের কঠিন রোগের। আসুন দেখে নেওয়া যাক কী বলছে গবেষণা..

সম্প্রতি বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ব্রেন ও স্পাইন জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকদেক দাবি, মেরুদন্ডের একটি বিশেষ রোগ ডিজেনারেটিভ স্পাইনাল ডিজিজের সঙ্গে যোগ রয়েছে ধূমপানের।

শুধু তাই নয়, মেরুদন্ডের এই রোগ ভারতীয়দের মধ্যে প্রায়ই দেখা যায়‌।মেরুদন্ডের বিভিন্ন রোগের মধ্যে সার্ভিকাল ও লাম্বার স্পাইন ও ইন্টারভার্টিব্রাল ডিসকের সমস্যাই দেখা যায়‌‌ সবচেয়ে বেশি।

তাই এই বিষয়ে বিস্তারিত সমীক্ষা করা হয়। সমীক্ষা শেষে দেখা গিয়েছে, স্পাইনাল স্টেনোসিসের মতো জটিল রোগের অন্য়তম বড় কারণ ধূমপান।

শুধু তাই নয়, অতিরিক্ত ধূমপানের নেশা থাকলে স্পাইনাল স্টেনোসিস থেকে স্পনডেলাইটিস হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। বিজ্ঞানীদের কথায় তখন রোগীকে দীর্ঘ চিকিৎসার মধ্যে থাকতে হতে পারে।

গবেষণার দেখা গিয়েছে, কিছু নির্দিষ্ট জিন ও কলাকোষ মেরুদন্ড ভালো রাখতে সাহায্য করে। দীর্ঘদিন ধূমপানের কারণে এই কলাকোষগুলিই ক্ষতিগ্রস্ত হতে থাকে।

ফলে খুব স্বাভাবিক ভাবেই ক্ষতি হয় মেরুদন্ডের। এতে মেরুদন্ডের কার্যকারিতা হ্রাস পায়। যদি এই ধরনের সমস্য়া থেকে মুক্তু পেতে চান তবে এড়িয়ে চলুন ধূমপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *