মিশা-ডিপজলহীন শিল্পী সমিতির নির্বাচন আজ মুখোমুখি আরমান-মুক্তি ও শিবাসানু-জয় প্যানেল

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আজ শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গত মেয়াদের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবারের নির্বাচনে অংশ না নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতি পেতে যাচ্ছে একেবারে নতুন নেতৃত্ব। এবারের নির্বাচনে কোনো কাদা ছোড়াছুড়ি না থাকায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে:
১. আরমান–মুক্তি প্যানেল
- সভাপতি: আরমান (ফাইট ডিরেক্টর ও অভিনেতা)
- সাধারণ সম্পাদক: রুমানা ইসলাম মুক্তি
- অন্যান্য গুরুত্বপূর্ণ পদ: নূতন ও ইলিয়াস কোবরা (সহ-সভাপতি), রিনা খান (সহ-সাধারণ সম্পাদক), চুন্নু (সাংগঠনিক সম্পাদক), কমল (কোষাধ্যক্ষ)।
২. শিবা সানু–জয় চৌধুরী প্যানেল
- সভাপতি: শিবা সানু
- সাধারণ সম্পাদক: জয় চৌধুরী
- অন্যান্য গুরুত্বপূর্ণ পদ: রোজিনা ও ডিএ তায়েব (সহ-সভাপতি), সুব্রত (সহ-সাধারণ সম্পাদক), সনি রহমান (সাংগঠনিক সম্পাদক), জাদু আজাদ (কোষাধ্যক্ষ)।
বিশেষ পদ: সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দুই প্যানেলের মারুফ আকিব ও মোসাফকুল জামিল কাকন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।
কার্যনির্বাহী সদস্য পদ
১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— আলীরাজ, কাবিলা, ইয়ামীন হক ববি, শিরিন শিলা, নাসরিন, কায়েস আরজু, জেসমিন আক্তার এবং শামীম খান (চিকন আলী)।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।
